সুন্দরগঞ্জে বজ্রপাতে ১ কৃষক নিহত

আপডেট : ২৮ মে ২০২০, ০০:৩১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে মোঃ আব্দুল মমিন শেখ (৬৩) নামে এক কৃষক মারা গেছেন। বুধবার বিকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের তিস্তার চরে এ ঘটনা ঘটে। নিহত মোঃ আব্দুল মমিন শেখ উজান বোচাগাড়ী গ্রামের মৃত. কাদিম শেখের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, ঝড়ো বাতাস আর গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আব্দুল মমিন চরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় হটাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ইত্তেফাক/এসআই