ঈদের ছুটি নিলেন না ডাক্তার ও নার্সরা

আপডেট : ২৮ মে ২০২০, ১৭:২৩

করোনা ভাইরাস মানুষকে অনেকটাই বদলে দিয়েছে। বৈশ্বিক এই মহামারি মোকাবেলায় রোগীদের পাশে দাঁড়িয়েছেন হাসপাতালের ডাক্তার ও নার্সরা। করোনা মোকাবেলায় তাদের এই মহৎকাজকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববাসি। এমন পরিস্থিতিতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আসলেও করোনা রোগীদের সেবায় নিয়োজিতরা হাসপাতাল ছাড়েননি। উল্টো রোগীদের সাথে ভালোবাসা ভাগাভাগি করে তাদের সাথে আনন্দ ভাগ করে নিয়েছেন।

পরিবার পরিজন ছেড়ে রোগীদের সেবা দিয়ে চলেছেন ডাক্তার ও নার্সেরা। আর সেই মহৎ কাজের দেখা মিললো আনোয়ারা খান মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে দেখা যায়, রোগীদের সাথে ডাক্তার ও নার্সদের ভালোবাসার বন্ধন। আর এই মহাযুদ্ধে জয় নিয়ে আসার জন্য রোগীদের মনে শক্তি বাড়ানোর জন্য রোগীদের কাছে ভালোবাসার চিহেৃর মাঝে ঈদ মোবারক লেখে সেটা রোগীদের দিচ্ছেন। সুন্দর ভবিষ্যতের আশা দেখিয়ে যাচ্ছেন সকল ডাক্তার ও নার্সরা।  

এমনই এক দৃশ্য দেখা যায় রাজধানীর ধানমন্ডীর আনোয়ারা খান মেডিকেল কলেজ ও হাসপাতালে। 

ইত্তেফাক/এসআই.