সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে গাছ-গাছালি ও বনবিভাগের ব্যবহৃত পুকুর, রাস্তা ও জলযানসহ অন্যান্য জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ১১ হাজার ৭৪৯ টি বিভিন্ন প্রজাতির গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে পশ্চিম সুন্দরবনে ২ লাখ ৫৭ হাজার ৯৬৫ টাকা মূল্যের ১১ হাজার ৭৪৯ টি বিভিন্ন প্রজাতির গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে গেওয়া ১ হাজার ২৭, বাইন ১০৫, কেওড়া ৩৮ এবং গরান ১০ হাজার ৫৭৯টি।
আরো পড়ুন: করোনায় ঈশ্বরদী উপজেলা জাসদ সভাপতির মৃত্যু
এছাড়া ২৭ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের বনবিভাগের ১৫ টি অফিস, ২ হাজার ৪৫০ ফুট রাস্তা, ২ টি জেটি, একটি পল্টন গ্যাংওয়ে, ৫ টি জলযান এবং ২টি জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম
