কুয়াকাটায় করোনা আতঙ্কে একটি বাড়ি লকডাউন

আপডেট : ২৮ মে ২০২০, ২১:১৫

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

কুয়াকাটায় করোনা সংক্রমণের আতঙ্কে ঢাকার গাজীপুর থেকে ভাইয়ের বাড়িতে বেড়াতে আসায় কাটার বেড়া দিয়ে একটি পরিবারকে ঘরের মধ্যে আটকে রেখেছে গ্রামবাসী। মঙ্গলবার রাতে আতঙ্কিত গ্রামবাসী নিজেদের সুরক্ষায় এমন বেড়া দিয়েছে।

সরেজমিনে জানা গেছে, উপজেলার পাঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা শাহীনের বোন শারমিন স্বামীর সঙ্গে ঝগড়া করে ঢাকার গাজীপুর কোনাবাড়ি থেকে সন্তান নিয়ে সোমবার সন্ধ্যায় ভাইয়ের বাড়িতে আসে। এ খবর পেয়ে গ্রামবাসীর মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত গ্রামবাসী একত্রিত হয়ে ঐ বাড়ির চারপাশে কাটা ও তালপাতার বেড়া দিয়ে ঘর থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, এ বিষয়ে কেউ কিছু জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।