রাণীশংকৈলে নূতন করে ১ জন করোনা আক্রান্ত

আপডেট : ২৮ মে ২০২০, ২১:১৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২৮ মে) নতুন করে একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তিনি হলেন, বাঁশবাড়ি গ্রামের আমানুল্লার ছেলে মাহবুব আলম (২৩)। তিনি ঢাকার একটি মাদরাসার শিক্ষক এবং ক'দিন আগে ঢাকা থেকে গ্রামে এসেছেন।

তাকে যথারীতি রানীশংকৈল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে মর্মে টিএইচএ ডা. আব্দুস সামাদ চৌধুরী জানান।

প্রসঙ্গত বর্তমানে এ হাসপাতালে মাহবুব আলমসহ চারজন করোনা রোগী ভর্তি আছেন এবং তিনজন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন।

ইত্তেফাক/আরএ