গফরগাঁওয়ে নতুন করে একজন মুক্তিযোদ্ধাসহ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । আক্রান্তরা হলেন পৌরশহরের ৮নং ওয়ার্ডের শিলাসী এলাকার মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন (৬৬) ও বিশিষ্ট শিল্পপতি, ঢাকাস্থ গফরগাঁও সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মহিউদ্দিন মানিক । গোলাম মহিউদ্দিন মানিক উপজেলার মশাখালি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনির ছোট ভাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইউদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার গফরগাঁও উপজেলা থেকে ৬জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়ময়সিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। তার মধ্যে দুইজনের নমুনা করোনা পজেটিভ আসে।
এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে । ২৭জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন । পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আওরঙ্গ হেলাল চিকিৎসাধীন আছেন।
ইত্তেফাক/আরকেজি
