ভোলার লালমোহনে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি। এছাড়া বিধ্বস্ত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার (২৭ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ, রমাগঞ্জ ও ধলীগৌরনগর ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের ওপর টর্নেডো আঘাত হানে। এতে ওইসব এলাকার অন্তত শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া টর্নেডোর আঘাতে ছিঁড়ে যায় বিদ্যুতের লাইন । ২৪ ঘণ্টা যাবত এসব এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রয়েছে ।
এদিকে বৃহস্পতিবার সকালে দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ব্যক্তিগত তরফ থেকে নগদ পাঁচ হাজার করে টাকা ও প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সহায়তা প্রদান করেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য আরও ত্রাণ সহায়তা প্রদান করা হবে।
আরও পড়ুন: প্রকৃতির বুকে মানুষের বল্লম
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে। তাদের ত্রাণ সহায়তা দেওয়া হবে।
ইত্তেফাক/এসি
