করোনা : পূর্বকোণের প্রিন্ট ভার্সন বন্ধ ঘোষণা

আপডেট : ২৯ মে ২০২০, ১৬:৪১

চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণের প্রিন্ট ভার্সন প্রকাশ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একাধিক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায়  কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। 

শুক্রবার দুপুরে পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন অফিসিয়াল চিঠির মাধ্যমে পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধ রাখার  কথা জানান। 

আরো পড়ুন : করোনায় মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেলো ভারত, একদিনে রেকর্ড আক্রান্ত

পূর্বকোণ কর্তৃপক্ষ জানায়, পত্রিকার ফটো সাংবাদিক,  সংবাদ বিভাগ ও অন্যান্য বিভাগের একাধিক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এ অবস্থায় পত্রিকার সব কর্মীর নিরাপত্তার স্বার্থে প্রিন্ট ভার্সন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রিন্ট ভার্সন বন্ধ থাকলেও অনলাইন ভার্সন চালু থাকবে।

 

ইত্তেফাক/ইউবি