১২ হাজার কর্মী ছাঁটাই করেছে বোয়িং

আপডেট : ২৯ মে ২০২০, ২১:০৬

যুক্তরাষ্ট্রে ১২ হাজার কর্মী ছাঁটাই করছে দেশটির সবচেয়ে বড়ো উড়োজাহাজ নির্মাতা বোয়িং। আগামী কয়েক মাসে আরো কয়েক হাজার কর্মীকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাপী বোয়িংয়ের কর্মীসংখ্যা ১ লাখ ৬০ হাজার। সেখান ১০ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে এমন তথ্য গত এপ্রিলেই দিয়েছিল প্রতিষ্ঠানটি। করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা থমকে যাওয়ায় উড়োজাহাজের চাহিদাও কমে এসেছে। ফলে ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে বেয়িং। এপ্রিলে প্রতিষ্ঠানটি কোনো ক্রয়াদেশ পায়নি।