সামছুল হুদা (৬৯) নামের এক ব্যক্তি বৃহস্পতিবার বিকালের দিকে রংপুর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান বলে হাসপাতালের আবাসিক অফিসার ডা. মাহামুদুর রহমান রিফাদ জানিয়েছেন। কোভিড-১৯ ছাড়াও এই ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জেলার সিভিল সার্জন হিরম্ব কুমার রায় সাংবাদিকদের জানিয়েছেন।
লাকসামে এক জনের মৃত্যু
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, লাকসামে করোনায় প্রথম এক ব্যক্তি মারা গেছে। মৃত ঐ ব্যক্তির নাম মো. হেদায়েত উল্লাহ (৫৫)। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় এই প্রথম এক জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মাদারীপুরে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, মাদারীপুরর সদর হাসপাতালে আইসোলেশনে থাকা এক রোগী শুক্রবার মৃত্যুবরণ করেছেন। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে, তবে রিপোর্ট এখনো পাওয়া যায়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন।
