জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইলে গ্রামের বাড়িতে ফেরার তিন দিন পর মো. রেজাউল করীম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান। রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুকুল কুমার মৈত্র করোনার উপসর্গে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
