নবাবগঞ্জে বেহাল সড়কে দুর্ভোগ

আপডেট : ২৯ মে ২০২০, ২২:১৫

নবাবগঞ্জ (ঢাকা) : উপজেলার বারুয়াখালীর ইউনিয়নের জৈনতপুর ও করপাড়ার রাস্তাটি     বেহাল থাকায় দুর্ভোগ পোহাচ্ছে লোকজন। এলাকার প্রভাবশালী ইট-বালু-মাটি ব্যবসায়ীরা ইউনিয়ন পরিষদের এই রাস্তা দিয়ে অবাধে মাহেন্দ্র গাড়ি চালানোর ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। গ্রামবাসী বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে থানায় উলটো মামলা   করা হয়েছে                                                                                                                                                         —শাহিনুর রহমান