করোনা উপসর্গ নিয়ে লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুস শুক্কুর (৪০) মারা গেছেন। শুক্রবার বেলা ২টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ছৈয়দ পাড়ার আজিজুর রহমান চৌকিদারের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জানা গেছে, কয়েকদিন ধরে আবদুস শুক্কুর জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভোগছিলেন। চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার দুপুরে তার প্রচন্ড শ্বাসকষ্ট বেড়ে যায় এবং কিছুক্ষণ পর তিনি মারা যান।
তার মৃত্যুতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ইত্তেফাক/কেকে
