পাইলট করোনায় আক্রান্ত, মাঝআকাশ থেকে ফেরানো হল বিমান!

আপডেট : ৩০ মে ২০২০, ১৯:২৩

দিল্লি থেকে মস্কো যাওয়ার পথে মাঝআকাশ থেকে ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিমান। কারণ বিমানটি ওড়ার ঘণ্টাখানেক পর গ্রাউন্ড টিম জানতে পারেন বিমানের এক পাইলট করোনা পজিটিভ। সঙ্গে সঙ্গে বিমানটিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। কীভাবে একজন  কোভিড পজিটিভ পাইলট বিমানে উঠলেন তা নিয়ে তদন্ত করে দেখবে ডিজিসিএ।

এদিকে, সংংবাদ মাধ্যমের এমন খবরের বিপরীত বক্তব্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, মস্কো থেকে ১৩৪ যাত্রীকে জয়পুরে আনার কথা ছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানের। কিন্তু দিল্লি থেকে ওড়ার ২-৩ ঘণ্টা পর সেটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তারপরেই সেটি ফেরত আসে।

অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ সকালে দিল্লি থেকে মস্কোগামী একটি বিমানকে ফিরিয়ে আনা হয়েছে। কারণ সেটি ওড়ার পর দেখা যায় বিমানের এক ককপিট ক্রু কোভিড আক্রান্ত। ওড়ার আগেই তার করোনা পরীক্ষা করা হয়েছিল।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিমানটি অবতরণের পরই সব ককপিট ও কেবিন ক্রু-র কোভিড পরীক্ষা করা হয়। মস্কোর উদ্দেশ্য অন্য একটি বিমান উড়ে গিয়েছে।

ইত্তেফাক/বিএএফ