গেল সেপ্টেম্বরে টেস্ট থেকে ‘অনির্দিষ্টকালের জন্য’ বিরতি নিয়েছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। দুই পেসারের এমন সিদ্ধান্তে কড়া সমালোচনা করেছেন সাবেকরা। ক্ষেপে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। বলা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে বেশি মনোযোগী হতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ওয়াহাব। তবে, অভিযোগ উড়িয়ে দিয়ে এই পেসার বলেন, ‘একটা বাজে কথা ছড়ানো হয়েছে যে, আমরা টেস্ট ক্রিকেট থেকে সরে এসেছি বিভিন্ন লিগ খেলে অর্থ উপার্জনের জন্য। আমরা অর্থের জন্য এমনটা করিনি। আমরা সব সময় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে চেয়েছি এবং আমাদের সিদ্ধান্তকে সম্মান করা উচিত। লাল বলের ক্রিকেট থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র সাদা বল নিয়ে চিন্তা করছি। এ জন্যই বিরতি চেয়েছি।’
