দক্ষিণখানে তুলার গুদামে আগুন

আপডেট : ৩০ মে ২০২০, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর দক্ষিণখানের সর্দারবাড়ী এলাকায় গতকাল শনিবার একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে দক্ষিণখান থানার সর্দারবাড়ী হাজি মার্কেট এলাকার মীর জাহান আলীর তৃতীয় তলা বাড়ির নিচ তলার একটি ঝুট ও তুলার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন উত্তরা ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করে। অগ্নিকাণ্ডে কিছু ঝুট ও তুলাসহ মালামাল ভস্মীভূত হয়েছে। তবে, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।