করোনায় একই পরিবারের তিন জনের মৃত্যু

আপডেট : ৩০ মে ২০২০, ২১:৩৩

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ায় করোনায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা উপজেলার পালগিরি সরকার বাড়ির অধিবাসী। এই বাড়ির শাহাদাত হোসেন মানিক ১৭ মে ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে বাড়ি আসার কয়েক ঘণ্টার মধ্যে মারা যান। এরপর তার পিতা ইঞ্জি. মুজিবুর রহমান বাচ্চু (৮০) ২৭ মে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিন দিন অতিবাহিত হতে না হতেই গতকাল শনিবার শাহাদাত হোসেন মানিকের মা ফজিলাতুন্নেসা (৭০) মারা যান। ফজিলাতুন্নেসার কয়েক দিন যাবত্ জ্বর, কাশিতে ভুগে আসছিলেন। শনিবার সকালে তার প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়ার সময় দাউকান্দি এলাকায় পৌঁছলে পথিমধ্যে তিনি মারা যান। গতকাল দুপুর চারটার দিকে ফজিলাতুন্নেসাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ণ দাস শুভ ফজিলাতুন্নেসা করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।