তাড়াইলে বজ্রপাতে মত্স্যচাষি নিহত

আপডেট : ৩০ মে ২০২০, ২১:৩৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

তাড়াইল উপজেলার কালনা গ্রামের মত্স্যচাষি আব্দুল হেলিম (৩৫) গতকাল শনিবার সকালে বজ্রপাতে নিহত হন। গ্রামের মরাপুরি বিলে বৃষ্টির মধ্যে মাছ চাষ তদারকির জন্য গেলে হঠাত্ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত এক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কারখানার এক নৈশপ্রহরী নিহত এবং পাঁচ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার ভোর ৬টায় নৈশপ্রহরী মো. আশরাফ উদ্দীন (৫৫) নাস্তা করার জন্য মহাসড়কের পশ্চিম পাশে দোকানে যান। কিন্তু তিনি নাস্তা না করে আবার কারখানায় যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি প্রাইভেট কার চাপা দিলে ঘটনাস্থলে মারা যান।