যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের (পশ্চিম) নায়েবে আমীর মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদত্ হুসাইন (৬০) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে যশোর শহরের শংকরপুর মেডিক্যাল কলেজ এলাকার একটি বেসরকারি ক্লিনিকে তার মৃত্যু হয়। স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। যশোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চৌগাছা উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা মিজানুর রহমান খান বলেন, দুপুরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাত্ক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে যশোরের একটি ক্লিনিকে নেন। পরে চিকিত্সকরা জানান, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মুহাদ্দিস আবু সাঈদ সারাজীবন জামায়াতের রাজনীতির পাশাপাশি চৌগাছা উপজেলার পদ্মবিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
