ঢামেকের ভাইরোলজি বিভাগে সুরক্ষা সামগ্রী দিল ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’

আপডেট : ৩১ মে ২০২০, ০০:২৭

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ভাইরোলজি বিভাগের সুরক্ষা সামগ্রী উপহার দিল ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সোসাইটির সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দীন ও ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর সুলতানা শাহানা বানুর হাতে উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী তুলে দেন। এ সময়  ত্রিমাত্রিক-৩০ বিসিএসর সম্পাদক ৩০তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ডা. মো. লতিফুল বারী, টিটিবি সদস্য ডা. মোস্তফা কামাল আরেফিন, ডা. গওসুল আযম, টিটিবি সদস্য ৩০তম বিসিএস শিক্ষা ক্যাডারের রসায়নের সহকারী অধ্যাপক মো. আবদুল কাদের উপস্থিত ছিলেন।