দেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে মাতৃত্বকালীন ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্বপ্ন মা ফাউন্ডেশন। প্রাথমিকভাবে একশত উপজেলায় ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ দাবি করেছে ‘মা-স্বপ্ন ফাউন্ডেশন’ এর ‘মা সংসদ’ প্লাটফর্ম। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবির কথা জানিয়েছেন ‘মা সংসদ’ প্লাটফর্ম এর সদস্যরা।
বিবৃতিতে ‘মা সংসদ’ এর সদস্যরা বলেন, সরকার থেকে ‘স্বপ্ন প্যাকেজ’ এর কারণে আমরা কেউ এখন আর গরিব নই। আমাদের মর্যাদা বেড়েছে। আমাদের পরিকল্পিত পরিবারে দুটি সন্তানের অধিক নাই, সবাই স্কুলে যায়, বাল্যবিবাহ নাই, জন্ম নিবন্ধনহীন নাই। আমাদের মতো দরিদ্র মায়ের জন্য ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজন ‘এক মা এক লাখ টাকা’ বাজেট বরাদ্দ। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় স্বপ্ন প্যাকেজ ১০০ উপজেলায় বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে ২০২০-২১ অর্থবছরে ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ প্রয়োজন।
