প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। রবিবার দেশটিতে নতুন করে আরও ৯৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৩ হাজার ৭৫৮ জনে দাঁড়ালো। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়।
এছাড়া দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৬৯ হাজার ৭৭৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখের বেশি মানুষ। করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্ব প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এনডিটিভি।
ইত্তেফাক/এসআর
