নাগরপুরে এসিল্যান্ড পুলিশসহ করোনা আক্রান্ত রোগী ২৪ 

আপডেট : ০১ জুন ২০২০, ১২:৩২

প্রাণঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ত্রাস তৈরি করেছে টাঙ্গাইলের নাগরপুরে।

সর্বশেষ তথ্য অনুযায়ী গত রবিবার (৩১ মে) রাতে পাওয়া রিপোর্ট থেকে জানা যায় সরকারি হিসেবে এ উপজেলায় কর্মরত এসিল্যান্ড তারিন মসরুর, উপজেলার সুদাম পাড়ার আব্দুল খালেক (৬০) ও নাটাং এলাকার সন্তান হাটহাজারী মাদ্রাসার ছাত্র সজীবসহ (২৫) আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হলেও ঢাকায় নমুনা দিয়ে আসা রোগী মিলিয়ে মোট রোগীর সংখ্যা ২৬। এর মধ্যে সোমবার পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, উপজেলা ঢাকা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা। এ উপজেলায় গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্নস্থান থেকে লোকজন এসেছে। মানুষ সচেতন না হওয়ায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলাবাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

ইত্তেফাক/আরকেজি