হাজীগঞ্জ বাজার ১০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা

আপডেট : ০১ জুন ২০২০, ২০:১২

করোনামুক্ত রাখতে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার আগামীকাল মঙ্গলবার (২ জুন)  থেকে ১০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। বাজার ব্যবসায়ী সমিতির আয়োজিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

মঙ্গলবার সকাল থেকে ওষুধের দোকান ২৪ ঘণ্টা ও মুদি দোকান ২ টা পর্যন্ত খোলা থাকবে। তবে বাকী সব দোকান বন্ধ থাকবে।

আরো পড়ুন: চার’শ মানুষকে লিবিয়ায় পাচার করেছে হাজী কামাল

এই নির্দেশ অমান্যকারীদের প্রশাসনিক মাধ্যমে জরিমানা ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।

সভায় বক্তব্য রাখেন-হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, তদন্ত অফিসার ইনচার্জ আবদুর রশিদ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরীসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এএএম