ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাস রোগের সংক্রমণ দেখা দেওয়ায় বেসিক ব্যাংকের ইসলামপুর শাখা গতকাল সোমবার থেকে লকডাউন করে ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যাংকের শাখা তদারকি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য জানানো হয়। শাখার কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকের ব্যবস্থাপনার সিদ্ধান্ত মোতাবেক শাখাটি লকডাউন করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।
জানা গেছে, বেসিক ব্যাংকের ইসলামপুর শাখার শাখা ব্যবস্থাপকসহ ৮ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত আট ব্যাংক কর্মকর্তা ও এক জন ব্যাংক পরিচালক মারা গেছেন। এ পর্যন্ত অনেক ব্যাংকার এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্যাংকিং খাতের একটি বড়ো অংশ এখন করোনায় আক্রান্ত।
