ভাণ্ডারিয়ায় গতকাল সোমবার সাংবাদিকতা জগতের পথিকৃত্ ব্যক্তিত্ব তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে বাদ আসর তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের পূর্ব ভাণ্ডারিয়া মিয়াবাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে মিলাদ মাহফিল এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া পৃথকভাবে বাদ জোহর পূর্ব ভাণ্ডারিয়া মানিক মিয়া বায়তুল আমান জামে মসজিদ এবং বাদ আসর উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া মোল্লা ছোমের উদ্দিন জামে মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পৃথকভাবে এসব স্থানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম, মাওলানা আব্দুল মালেক হাওলাদার ও হাফেজ মো. মোস্তফা। এসব স্থানে পর্যায়ক্রমে অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর মো. দেলোয়ার সিকদার, হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা আজিজ তালুকদার, প্রবীণ সমাজসেবী মাওলানা আব্বাস আলী, মো. হেমায়েত মোল্লা, মো. ইসমাইল হাওলাদার, মো. ইকবাল মুন্সী, নুরুল হক খান, শাকিল হাওলাদার, আলাউদ্দিন ফরাজী, আব্দুল মন্নান মোল্লা, মো. হারুন অর রশিদ মোল্লা, জাকির হোসেন মোল্লা, ক্বারী নুরমোহাম্মদ ছাড়াও স্ব স্ব এলাকার গণ্যমান্য নবীন-প্রবীণ ব্যক্তিবর্গ দোয়ায় শরিক হন।
