ঢাকা মেডিক্যালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২০, ০০:২১

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রবিবার সন্ধ্যা থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৯ জন। এদের মধ্যে পাঁচ জনের (কোভিড-১৯) পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া অনেকের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। এ নিয়ে গত ১ মে থেকে ১ জুন পর্যন্ত ৩২ দিনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩২৪ জনের মৃত্যু হয়েছে।