অ্যান্ডারসনের ‘আশীর্বাদ’

আপডেট : ০২ জুন ২০২০, ২০:০৬

করোনা ভাইরাসের কারণে পাওয়া লম্বা বিরতি আশীর্বাদ হয়ে এসেছে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের জন্য। আগামী মাসেই ৩৮ পূর্ণ করবেন এই কিংবদন্তি। অ্যান্ডারসন অবশ্য এই বয়সেও সহসাই নিজের ক্যারিয়ারের শেষ দেখছেন না। ৫৮৪ টেস্ট উইকেট শিকারি পেসার আরো অনেক দিন চালিয়ে যেতে চান তার অভিযান। লম্বা বিরতির পর অন্য সতীর্থদের সঙ্গে অ্যান্ডারসনও ফিরেছেন অনুশীলনে। তার বিশ্বাস, টেস্ট ক্যারিয়ারকে এখন লম্বা করতে পারবেন আরো। তিনি বলেন, ‘আমার টেস্ট ক্যারিয়ারের শেষ দিকে বাড়তি আরো দুই-এক বছর যোগ করবে এই বিরতি। অনুশীলনে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। যদিও নেটে খুব বেশি মানুষকে না পাওয়া একটু অদ্ভূত। তার পরও মাঠে ফিরতে পারা, ক্রিকেট খেলতে পারা দারুণ ব্যাপার।’