জামালপুরের ইসলামপুর বেলগাছা ইউনিয়নে অবস্থিত ‘যমুনা নদীর দ্বীচর মন্নিয়াচর আশ্রয়ন প্রকল্পসহ কয়েকটি প্রকল্প যমুনার ভাঙ্গনে বিলিন হচ্ছে। বর্তমানে মন্নিয়া আশ্রয়ন প্রকল্পের প্রায় ২০-২৫টি বসতঘর নদী গর্ভে বিলীন হয়েছে। বর্তমানে প্রবল নদী ভাঙ্গনের ফলে মন্নিয়া আয়শ্রন কেন্দ্রের ৭৫টি পরিবারের প্রায় চার শতাধিক মানুষ আতঙ্কে দিনাতিপাত করছেন।
জানা গেছে, ২০১৭ সালে বেলগাছা ইউনিয়নের চর মন্নিয়া আয়শ্রন কেন্দ্রটি ভূমিহীন পরিবারের জন্য সরকারিভাবে নির্মিত হয়েছে। সেখানে ৭৫টি পরিবারের প্রায় চার শতাধিক মানুষের মাথাগোঁজার ঠাঁই হয়। গত বছর বন্যায় ভাঙন শুরু হয়। এবার বন্যার পানি বাড়তেই ভাঙ্গন দেখা দেওয়ায় অসহায় হতদরিদ্র পরিবারের শেষ আশ্রয়স্থল চর মন্নিয়া আয়শ্রন কেন্দ্রটি নদীর গর্ভে বিলীন হওয়ার পথে। ইতিমধ্যে প্রায় ২০ থেকে ২৫টি ঘর নদীর গর্ভে বিলীন হয়েছে। ওই পরিবারগুলো অন্যত্র আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুন: ডাকে বিনা খরচে ঢাকায় যাবে রাজশাহীর আম
এ বিষয়ে বেলগাছা ইউপি চেয়ারম্যান আ. মালেক জানান, স্থানীয় প্রশাসন দ্রুত আশ্রয়ন কেন্দ্রটি পরিদর্শন করে অসহায় পরিবারগুলোকে সাহায্য করা উচিত।
ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের অন্য ঘরে আশ্রয় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসি
