রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০২ জুন ২০২০, ২১:২১

কাজিম উদ্দীন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দেহানগর গ্রামের মুক্তিযোদ্ধা কাজিম উদ্দীনকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার দেহানগর ওয়াক্তিয়া মসজিদের সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সোমবার রাতে দেহানগর গ্রামের নিজবাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান মুক্তিযোদ্ধা কাজিম উদ্দীন।