পীরগাছায় মত্স্য খামারের বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার সকালে মত্স্য খামার থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন উপজেলার পূর্বপরান গ্রামের আজিজার রহমান (৬০) ও তার ছেলে সুমন মিয়া (২৫)। এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার রাত ১২টার দিকে আজিজার রহমান ও তার ছেলে নিজ মত্স্য খামারের পুকুরে কলার ভেলায় চড়ে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যায়। এ সময় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। সারারাত ভেসে থাকার পর সকালে পরিবারের লোকজন লাশ দুইটি দেখতে পায়। পরে আজিজার রহমানের জামাতা আমিনুল ইসলাম লাশ উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আহত হন। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
