লক্ষ্মীছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) দুই সন্ত্রাসী আটক হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ভোর চারটার দিকে গুইমারা রিজিয়নের অধীন ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে দুল্যাতলী ইউনিয়নের রাইঙ্গামাছড়া এলাকায় এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন— সুবন্ত চাকমা (২০) ও দিপংকর চাকমা (২২)। তাদের বাড়ি রাইঙ্গামাছড়া এলাকায়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো মধ্যে রয়েছে আমেরিকার তৈরী এমফোর একটি, ম্যাগজিন একটি, তাজা গুলি ৫৩ রাউন্ডসহ চাঁদা আদায়ের রশিদ অন্যান্য কাগজপত্র।
আরো পড়ুন: কুমিল্লায় গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু
লক্ষ্মীছড়ি থানার ওসি (তদন্ত) মো. শাহেনুর এ খবর নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, অস্ত্র আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এএম
