বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তর এআইজি সোহেল রানা।
তিনি বলেন, ঘটনাটি জানার পর থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাত্ক্ষণিক অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। এ ঘটনায় করা মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। গত ২৪ মে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কাপাড়ায় ৭২ বছর বয়সি বৃদ্ধ নুরুল আলমকে নির্যাতন করা হয়। এ সময় তাকে কিল-ঘুষি মারা, পরনের লুঙ্গি, গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলাসহ অকথ্য ভাষায় গালিগালাজও করে।
