রসিক প্রকৌশলী সাময়িক বরখাস্ত

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:০৭

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ড্রেন নির্মাণ কাজে অতিরিক্ত বিল দাখিল করায় গত রবিবার সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা তাকে বরখাস্ত করেন। এ ঘটনায় সহকারী প্রকৌশলী আবু সালেহ মো. জাফরসহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সত্যতা পাওয়ায় রংপুর সিটি করপোরেশন নির্বাহী প্রকৌশলী মো. আজম আলী ও এমজিএসপির কনসালটেন্ট মো. রায়হান কবীরকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয় এবং একই ঘটনায় সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।