কালীগঞ্জে ট্রাক চাপায় ইমাম নিহত

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:০৮

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ট্রাকচাপায় মোবারকগঞ্জ চিনিকল মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ জালাল উদ্দিন (৬৫) নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ শহরের পুরাতন হাট চাদনীর সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি মোবারকগঞ্জ চিনিকল আবাসিক এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি পুরাতন হাট চাদনি এলাকায় কাঁচা বাজার করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।