ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়া সদরে শাহানা ফরিদ (৫৫) নামে পরাগ নারী কল্যাণ সংস্থার সভানেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন বলে বুধবার নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এইচ এম জহিরুল ইসলাম। আক্রান্তের পর পর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের উপস্থিতিতে তার বাড়িটি লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গত ২৮ মে তার পরিবারের পাঁচ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। বুধবার শাহানার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তিকে আলাদা কক্ষে এবং পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রেখে নিয়মিত চিকিত্সা করা হবে।
