মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:৩৬

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিত্সাধীন করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল বুধবার তিনি অনেকটাই ভালো এবং সুস্থ বোধ করছেন। শ্বাসকষ্ট নেই। হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, জাতীয় এই রাজনীতিকের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। তার অক্সিজেন কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

প্রসঙ্গত, গত সোমবার দুপুর ১২টার দিকে সাবেক এই মন্ত্রী শারীরিক দুর্বলতা, সামান্য জ্বর ও হালকা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। আগে করা করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও হাসপাতালে ভর্তির পর মোহাম্মদ নাসিমের করোনা উপসর্গ মনে হওয়ায় দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করা হয়। রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। রাতে তাকে কেবিন থেকে আইসিইউতে নেওয়া হয়, তবে অবস্থা স্থিতিশীল। মোহাম্মদ নাসিম ঐ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মহিউদ্দীন আহমেদের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন।