করোনা: মেক্সিকোতে একদিনে রেকর্ড ১০৯২ জনের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২০, ১৭:৩৪

প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে মেক্সিকোতে। সেই সঙ্গে দেশটিতে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশটিতে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১০৯২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে রেকর্ড ৩ হাজার ৯১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আর ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১০৯২ জনের। মেক্সিকোতে এর আগে কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ ৫০১ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে, চলতি সপ্তাহ থেকে মেক্সিকোতে বিধিনিষেধ আরও শিথিল হওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে করোনায় আক্রান্তে হার এখনেই হ্রাস পাবে না বলে অনুমান করছে বিশেষজ্ঞরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মেক্সিকোতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: চীনে সীমিত পরিমাণ বিমান চলাচলের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেক্সিকোর ১১ হাজার ৭২৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। রয়টার্স।

ইত্তেফাক/আরআই