লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে আটক করেছে রংপুর র্যাব-১৩।
র্যাব-১৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সরেওর বাজার এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম আলালকে (৩৭) আটক করা হয়। আটক জঙ্গি পাটগ্রাম পৌরসভার মকবুল হোসেনের ছেলে।
আরও পড়ুনঃ বাস-চাপায় দুই নারী গার্মেন্টকর্মী নিহত, বিক্ষোভ-ভাংচুর
রংপুর র্যাব ১৩-এর সহকারী পরিচালক (এএসপি) আহসান হাবীব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিকুল স্বীকার করে সে জেএমবির সক্রিয় সদস্য। ৪-৫ বছর থেকে গোপনে জেএমবির সাংগঠনিক কার্যক্রমে জড়িত। সে বিভিন্ন নাশকতার পরিকল্পনায় সম্পৃক্ত ছিল।
ইত্তেফাক/অনি
