নিশান মোটরসের নিট লোকসান ৫২ হাজার ৭০০ কোটি টাকা

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:০২

ইত্তেফাক রিপোর্ট করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর বড়ো ক্ষতির মুখে পড়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান মোটরস। প্রতিষ্ঠানটির মার্চ মাসে সমাপ্ত অর্থবছরে ৬২০ কোটি ডলার (৫২ হাজার ৭০০ কোটি টাকা) নিট ক্ষতি হয়েছে এক বছরে। গত ২০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করেছে প্রতিষ্ঠানটি। এর আগে বিশ্বব্যাপী আর্থিক সংকটকালীন সময়ে ২০০৯ সালে বড়ো ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। সেসময় প্রায় ১৮ হাজার কোটি টাকা লোকসান গুণেছিল। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে গাড়ি উত্পাদন এবং বিপণনে ব্যাপক প্রভাব পড়ে। বিশ্বের অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মতো নিশানেরও বিক্রি কমেগেছে ব্যাপক হারে। অবশ্য প্রতিষ্ঠানটি গত এপ্রিলেই এক পূর্বাভাসে বড়ো ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছিল।