স্কিন কেয়ার বা ত্বক পরিচর্যায় বিশ্বের এক নম্বর ব্র্যান্ড নিভিয়া বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফরমের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে অনলাইনে বিপণন এবং বাজার কার্যক্রম বিস্তারের ঘোষণা দিয়েছে। ভোক্তারা এখন থেকে অনলাইনে ক্লিক করেই নিভিয়ার সব পারসনাল কেয়ার ব্র্যান্ড বা পণ্যসামগ্রী কেনার জন্য অর্ডার দিতে পারবেন। আর পণ্যগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বটি পালন করবে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফরম। এগুলোর মধ্যে রয়েছে দারাজ, চালডাল ডট কম, স্বপ্ন ডট কম, সাজগোজ, ইওরেঞ্জ, শপারু, ঘরে বাজার, মীনাক্লিক ও শপআপ। এসব ই-কমার্স প্ল্যাটফরমের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও নির্ভরযোগ্য উপায়ে ভোক্তাদের কাছে নিভিয়া ব্র্যান্ডের স্কিন কেয়ার বা ত্বক পরিচর্যার পণ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিভিয়া পণ্যের ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হচ্ছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি (আইডিসি) বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড। —প্রেস বিজ্ঞপ্তি
