ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৪৭

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, শিক্ষা উপবৃত্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী এবং বাইসাইকেল বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আ. সালাম মণ্ডল প্রমুখ। পর্যায়ক্রমে ২০০ জনের মধ্যে এসব উপহারসামগ্রী বিতরণ করা হবে বলে জানা যায়।