নালিতাবাড়ী শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫০

উপকমিটির নির্বাচনের দাবি

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

শেরপুর জেলা ট্রাক-মিনিট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের পোড়াগাঁও উপকমিটি নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বুরুঙ্গা ব্রিজের পাড়ে শান্তির মোড় এলাকায় এ সংবাদ সম্মেলন হয়। সোমবার দুপুরে বিলুপ্ত কমিটির সভাপতি শ্রমিক নেতা জামাল উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, গত ১৪ মার্চ মধুটিলা ইকোপার্কে সংগঠনটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়ন (৩২৭৭) নালিতাবাড়ী উপজেলা উপকমিটির সভাপতি আনোয়ারুল মঞ্জিল, পোড়াগাঁও ইউনিয়ন কমিটির প্রতিষ্ঠাকালীন শ্রমিক নেতা উকিল মিয়া, এরশাদ মিয়া, আনসারুল ইসলাম প্রমুখ।