ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
উপজেলায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ধীরেন্দ্র দেবনাথ (৮৫) নামে ঐ ব্যক্তি মারা যান। সে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের থানা পাড়ার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. শিহাব উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩১ মে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তার স্ট্রোকের সমস্যা ছিল।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, ছাগলনাইয়ায় প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীকে ধর্মীয় নিয়ম অনুযায়ী সমাধিস্থ করার জন্য কর্তব্যরত টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
