বরিশালে আরো ৫০ জন করোনায় আক্রান্ত

আপডেট : ০৪ জুন ২০২০, ২২:৩৩

বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ জনসহ মোট ৫৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ৭৫ বছরের এক বৃদ্ধসহ এ জেলায় মোট চার জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার ঢাকার ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রতিবেদন অনুযায়ী নতুন আক্রান্তের মধ্যে জেলার উজিরপুরে তিন জন, বাবুগঞ্জে দুই জন এবং হিজলা, মেহেন্দীগঞ্জ, গৌরনদী ও বাকেরগঞ্জ উপজেলায় এক জন করে চার জন এবং বরিশাল সদর জেনারেল হাসপাতালের এক জন নার্স আছেন। এছাড়া নতুন আক্রান্তের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ছয় জন, রেঞ্জ পুলিশের দুই জন, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক জন চিকিত্সক ও চার জন স্টাফসহ পাঁচ জন, নার্সিং কলেজের এক জন ইনস্ট্রাক্টর, পুলিশ হাসপাতালে কর্মরত এক জন চিকিত্সক রয়েছেন।