জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রী জাহানা আরার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক জানায়, তাদের বিরুদ্ধে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার টাকার সমমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আলতাফ হোসেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
