আগের অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

কোভিড-১৯ চিকিত্সায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি

আপডেট : ০৫ জুন ২০২০, ০০:২৫

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের চিকিত্সায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারকে বিপজ্জনক বলে আখ্যায়িত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু সিদ্ধান্ত বদলে সেই ওষুধকেই ব্যবহারের অনুমতি দিয়েছে সংস্থাটি।—খবর সিএনবিসির

মানব শরীরে হাইড্রোক্সিক্লোরোকুইনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বিচার করেই ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়েছিল ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)। বুধবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাইড্রোক্সিক্লোরোকুইনকে করোনার চিকিত্সায় ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন এর প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস। সংবাদ সম্মলনে গেব্রিয়েসাস জানান, গত সপ্তাহে কার্যকরী সমিতি মূলত পার্শ্বপ্রতিক্রিয়ার কথা মাথায় রেখেই সাময়িকভাবে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। কারণ এই ওষুধটি ব্যবহারের পর রোগীদের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছিল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে। কিন্তু গত এক সপ্তাহে করোনায় মৃত্যুর হার খতিয়ে দেখা গেছে, আগের চিকিত্সা পদ্ধতিতে পরিবর্তনের কোনো কারণ নেই। তাই আমরা আগের মতোই চিকিত্সা পদ্ধতি চালিয়ে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও এই ওষুধ খাওয়ার কথা বলেছিলেন।