চীনের দক্ষিণে গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত এলাকার ওয়াংফু কাউন্টি সেন্ট্রাল প্রাইমারি স্কুলে গতকাল বৃহস্পতিবার
ছুরি নিয়ে হামলার ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। স্কুলের নিরাপত্তারক্ষীই এই হামলা চালিয়েছেন বলে দেশটি গণমাধ্যম জানিয়েছে। এদিকে ৮ জুন থেকে সপ্তাহে একদিন করে বিদেশি এয়ারলাইন্সের জন্য বিমান চলাচল উন্মুক্ত করবে চীন। চীনের সিভিল অ্যাভিয়েশন বলছে, এয়ারলাইন্স যদি অনুমতি চায় তবে নির্দিষ্ট শহরের জন্য খুলে দেওয়া হবে। তবে চীন ও যুক্তরাষ্ট্রে মধ্যে সকল বিমান চলাচল বন্ধ। -বিবিসি ও রয়টার্স
