সাদুল্লাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২০, ২০:৪৩

গাইবান্ধার সাদুল্লাপুরে পানিতে ডুবে রত্না খাতুন (৮) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের  দক্ষিণ মন্দুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।  

রত্না ওই গ্রামের জায়েদ আলীর মেয়ে ও মন্দুয়ার গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন সরকার জানান, বৃষ্টি পানি জমে থাকা ডোবায় শুক্রবার বিকালে রত্না কয়েকজন সাথীর সঙ্গে কলা গাছের ভেলায় খেলতে ছিল। হঠাৎ ওই ভেলা থেকে রত্মা পানিতে পড়ে যায়। এসময় তার সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হয়। পরে তারা চিৎকার করলে বাড়ির লোকজন এসে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।

ইত্তেফাক/কেকে