শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
উপজেলায় পুকুরে ডুবে বিথী (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের শাহ্ আলম হাওলাদারের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মো. ডালিম মাঝি ও শিশুর পরিবার জানায়, সকালে শিশুটি হাত-মুখ ধুতে পুকুরে যায়। অনেকক্ষণ পার হলেও ফিরে না আসায় তার মা পুকুরঘাটে গিয়ে মেয়ের ব্রাশ ও জুতা পুকুরে ভাসতে দেখে। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে বিথীকে উদ্ধার করে। দ্রুত শিশুটিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
